Homeসারাদেশজেলার খবর‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লার চেয়ারম্যান উৎবাতুল বারী আবু।

পবিত্র ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মানুষের পাশে দাঁড়িয়ে বিশুদ্ধ পানি বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করায় ‘মানবিক কুমিল্লা’র এই কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।

আয়োজকরা জানান, মানুষের কল্যাণে সেবা ও সহমর্মিতার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাদের। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এই ধারা আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments