নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়ান দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একডেমিতে ছন্দায়ন,নড়াইলের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছন্দায়নের সভাপতি বিপুল দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক চয়ন কুন্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমূল ইসলাম টুলু, সৌরভ ব্যানার্জী, মো: মহিউদ্দিনসহ অনেকে।
পরে সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


