Homeজাতীয়লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি খৎনা কর্মসূচি

লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি খৎনা কর্মসূচি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং এডভোকেট বদিউল আলম সুজনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য ফ্রি খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ শিশুকে বিনামূল্যে সুন্নাতে খতনা করানোর উদ্যোগ নেওয়া হয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে শিশু ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়েতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীএডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভা সেক্রেটারি ও আজগরা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মাদ শহিদুল উল্লাহ।

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ সাইফূল ইসলাম খোকন। তাঁর তত্ত্বাবধানে শিশুদের নিবন্ধন, চিকিৎসাসেবা গ্রহণ, অভিভাবকদের সহযোগিতা এবং কর্মসূচির সার্বিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments