Homeজাতীয়স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগীদেরকেমূল্যায়ন করা হবে- মোঃ আবুল কালাম এমপি

স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগীদেরকেমূল্যায়ন করা হবে- মোঃ আবুল কালাম এমপি

লাকসাম প্রতিনিধি
কুমিল্লার-৯ লাকসাম-মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন, মৎস্য পোনা অবমুক্ত, কেককাটা ও দিনব্যাপী নানা সামাজিক-রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (৪সেপ্টেম্বর) দিনব্যাপী লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতেই দলীয় নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বলেন, “বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল, কৃষক শ্রমিক জনতার দল। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে এই দল গঠন করেছিলেন, তা ছিল এ দেশের সার্বিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিশারী।
আজ যখন দেশের গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার সংকটে, তখন শহীদ জিয়ার সেই আদর্শ ও দর্শনই আমাদের পথপ্রদর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের প্রানের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম বর্ষপূর্তিতে আমরা ঐক্যবদ্ব হয়ে দেশকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুদূর এগিয়ে নিতে হবে”।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মোঃ আবুল কালাম বলেন, আমাদের সামনে অনেক পথ বাকি। সকল ভেদাভেদ ভুলে এখন আমাদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দলে কোন বিবেদ নেই।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে। শহীদ জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কল্যণে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। সভার সূচনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, বৃক্ষ রোপন, মৎস্য পোনা অবমুক্ত করা এবং র‌্যালী করে কর্মসূচির সূচনা করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments