Homeসারাদেশজেলার খবরমেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর :
জামালপুরে বিশেষ অভিযানে মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজনৈতিক মামলাসহ অপর একটি মামলায় অজ্ঞাত আসামি।

৬ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মধ্যরাতে তাকে জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জাহিদ হাসান মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, জাহিদ হাসান একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অপর একটি মামলার অজ্ঞাত আসামিও তিনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, গ্রেপ্তারকৃত জাহিদ হাসানকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments