Homeসারাদেশজেলার খবরনওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ‘জুলাই গ্রাফিতি অংকন প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ‘জুলাই গ্রাফিতি অংকন প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গ্রাফিতি অংকন প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার লাকসামে বহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন ভাবনা ও চেতনা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার অফিস সম্পাদক আজাদ ভূঁইয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান

এ সময় কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক ও শিল্পভিত্তিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাফিতি অংকনের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের নিজেদের চিন্তা ও অনুভূতি শিল্পের মাধ্যমে প্রকাশের সুযোগ তৈরি করে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা বিকাশে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখে।

পরে ‘জুলাই গ্রাফিতি অংকনপ্রতিযোগিতা-২০২৬’ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে কলেজ শাখার নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments