Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোটে নজির নোবেলকে প্রতিবিম্বের সংবর্ধনা 

নাঙ্গলকোটে নজির নোবেলকে প্রতিবিম্বের সংবর্ধনা 

প্রেস বিজ্ঞপ্তি:
ধৈর্য, সততা, পরিশ্রম এবং মানুষকে মানবিক সেবা দেয়ার স্বপ্ন বুকে লালন করা ছোট বেলা থেকে বেড়ে উঠা, চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নজির নোবেলকে দৈনিক প্রতিবিম্ব পরিবার এবং প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যাগে সংবর্ধনা প্রদান করা হয়।
১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট সাংবাদিক ফোরাম মিলনায়তনে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেকচারাল সাংবাদিক ত্বোহা হাছান ভূইয়া স্বাধীন, নাঙ্গলকোট সাংবাদিক ফোরামের সভাপতি এম শাখাওয়াত হোসেন, কবি আজিম উল্যাহ হানিফ, মোতালেব হোসেন শান্ত প্রমুখ।
নজির নোবেল ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে নাঙ্গলকোট এ আর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। সে পৌরসভার ১নং ওয়ার্ড বেতাগাও গ্রামের প্রফেসর আলী আক্কাসের ছেলে। নজির নোবেল প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments