Homeসারাদেশজেলার খবরভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

কক্সবাজার প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আলহাজ্ব জহিরুল হককে সভাপতি এবং মোঃ ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি অনুমোদনের মধ্য দিয়ে ইউনিয়নের পূর্ব শাখার সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ রূপ পেল।

নবগঠিত কমিটিতে মোসলেম উদ্দিন মেম্বার সিনিয়র সহ-সভাপতি, জাহেদ কায়সার সিনিয়র যুগ্ম সম্পাদক, সিরাজুল হক সাংগঠনিক সম্পাদক-১ এবং জিয়াউল হক সাংগঠনিক সম্পাদক-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন—এডভোকেট সেলিম উল্লাহ, এডভোকেট নুরুল ইসলাম, আমিনুল হক (সাবেক চেয়ারম্যান), এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট আরিফুল হক (যোসেফ), মাসুদ পারভেজ, আলতাজ উদ্দিন (সাবেক ইউপি সদস্য), ওবাইদুল হক (সাবেক ইউপি সদস্য), সৈয়দ নুর, আবুল খাইর (বৈদ্য), ছৈয়দুর রহমান ও মোঃ ফুরকান।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ নবগঠিত কমিটির অনুমোদন দেন। সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৮১ সদস্যের এ কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments