Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোটে কবি নুরুন্নাহার মুন্নির জন্মদিন পালিত

নাঙ্গলকোটে কবি নুরুন্নাহার মুন্নির জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি:
কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির জন্মদিন  প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখা ও  নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের যৌথ উদ্যােগে পালন করা হয়।
১৪ অক্টোবর বুধবার বিকেলে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন  মিলনায়তনে জন্মদিনের কেক কেটে জন্মদিনের উৎসব শুরু হয়। উৎসবের আগত কবিগনের কন্ঠে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি আজিম উল্যাহ হানিফের সভাপতিত্বে কবিতা পাঠে অংশ নেন, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি,  সাংবাদিক ও শিক্ষক  মোহাম্মদ সোহরাব হোসেন, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ সদস্য কবি অশ্রু শাহ আলম, মো: সাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য কবি নুরুন্নাহার মুন্নি ১৯৮৩ সালে চাঁদপুরের মতলব উত্তরে জন্মগ্রহণ করেন। প্রাণিবিদ্যা বিভাগে সম্মান ও স্নাতকোত্তর। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে লেখালেখি, সাংগঠনিক চর্চায় সক্রিয় রয়েছেন। মূলত কবিতা, গল্প, প্রবন্ধ লিখেন।
তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাহী সদস্য। এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর।
প্রকাশিত গ্রন্থসমূহ :
আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ)। সম্পাদনা করেন লিটলম্যাগ ‘আখ্যান’। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা (২০২১), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩) সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments