Saturday, May 23, 2026
Google search engine
Homeরাজধানীলাকসামে নতুন আদলে তৃষা ডেন্টাল কেয়ার’র শুভ উদ্বোধন

লাকসামে নতুন আদলে তৃষা ডেন্টাল কেয়ার’র শুভ উদ্বোধন

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
কুমিল্লার লাকসামে ২২ মে (শুক্রবার) সকালে পৌরভবনের উত্তর পাশের্^ (ইউনাটেড হসপিটাল সংলগ্ন) নতুন আদলে, ডিজিটাল পদ্ধতিতে ও শীততাপ নিয়ন্ত্রিত তৃষা ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

তৃষা ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, লাকসামে এ প্রথম নতুন আঙ্গিকে ডাঃ নুসরাত জাহান তৃষা (বিডিএস (আর.এম.ইউ) ওরাল সার্জন রংপুর মেডিকেল কলেজ, বি.এম.ডি.সি রেজি নং-১৪২৪৩ পরিচালনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। তিনি বলেন, আমি আমার অভিজ্ঞতা প্রয়োগ করব। আমার প্রতিষ্ঠানে গরীব রোগীরা যাতে সেবা পেতে পারে আমি এ দিকে নজর দিব। কম মূল্যে সকল রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করব।

মানবদেহের মধ্যে দাঁত একটি অমূল্য সম্পদ। আমরা সকলে দাঁতের প্রতি যত্নশীল হব। আমাদের প্রতিষ্ঠানের সেবাসমূহ হলো- চেক আপ, রোগ নির্নয় ও পরামর্শ, স্কেলিং এন্ড পলিশিং, গাম ট্রিটমেন্ট, ফিলিং এন্ড রেস্টোরেশন, রুট ক্যানাল ট্রেটমেন্ট, এক্স ট্রাকশন (দাঁত তোলা), সিস্ট, টিউমার অপারেশন, শিশু দন্ত চিকিৎসা, ক্রাউন (ক্যাপ), ব্রিজ (ফিক্সড দাঁত), টুথ হোয়াইটেনিং, প্রিভেন্টিভ ডেন্টাল কেয়ার, স্পেশাল কেয়ার ডেন্টিস্ট্রি। রোগী দেখবেন প্রতি বুধ, বৃহস্পতি, শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। সিরিয়াল ০১৬৩৬-৭৭২৭২৭, ০১৫৬৮-৮১১২২২।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহিব উল্লাহ শাহীন, মোঃ মিজানুর রহমান, ডাঃ যোবায়েদ মাহমুদ রাজন, লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুুবুর রহমান মানিক, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ ফরহাদ, নাথেরপেটুয়া জেনারেল হাসপাতাল প্রাঃ লিঃ পরিচালক মো.হেলাল উদ্দিন, এড. নামজুল হাসান রনি, যুবদল নেতা মশু, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লাকসাম সাব রেজিঃ জামে মসজিদের খতিব মাও. মাইন উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments