HomeUncategorizedশাহজাদপুরে আ.লীগ নেতা অ্যাড. শাহ জালাল গ্রেফতার

শাহজাদপুরে আ.লীগ নেতা অ্যাড. শাহ জালাল গ্রেফতার

মিলন ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহ জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পাবনার শালগাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। পরে শুক্রবার তাকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শাহজাদপুর থানায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments