Homeজাতীয়চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি,চোরাচালানের মাধ্যমে আনা এসব যন্ত্রাংশ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে মালিকবিহীন অবস্থায় ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা,চোরাচালানের মাধ্যমে এসব যন্ত্রাংশ দেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া মালামাল বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments