Homeজাতীয়নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামের রয়না ভরট হাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় এনামুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওর গ্রামের শেখ সাদীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এনামুল হক।

রোববার (২৮ জুন) বিকেলে রয়না ভরট হাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments