সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুুন)দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।


