Homeখেলাধুলাযুক্তরাষ্ট্রের হার পর ‘ট্রাম্প নৃত্যে’ মাতল বেলজিয়াম

যুক্তরাষ্ট্রের হার পর ‘ট্রাম্প নৃত্যে’ মাতল বেলজিয়াম

ফোলারিন বালোগুনকে নিয়ে কত কাহিনী হলো—ফিফাকে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ, বেলজিয়ামের অসন্তোষ এবং সবশেষে শুরুর একাদশে বালোগুন। ফিফার সেই বিতর্কিত সিদ্ধান্তের রেশ থেকে গেল ম্যাচের পরও।

যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর রোমেলু লুকাকুর নাচকে অনেকেই দেখছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া প্রতীকী বার্তা হিসেবে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

আগের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পর ফিফা সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে। ফলে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেন বালোগুন।

ফিফার এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে মাঠে বালোগুন ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। অন্যদিকে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বেলজিয়াম।

ম্যাচে গোল করে নিজের পরিচিত নাচ উদযাপন করেন রোমেলু লুকাকু। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উদযাপনকে অনেকেই ট্রাম্পকে ব্যঙ্গ করার প্রতীকী ‘ট্রাম্প ড্যান্স’ হিসেবে উল্লেখ করেন।

ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি টিলেমানসও জানান, বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিল।

তিনি বলেন, ‘সত্যি বলতে, খবরটি শোনার পর আমরা দলীয় বৈঠক করেছিলাম। তখন নিজেদের বলেছিলাম, মাঠেই আমাদের জবাব দিতে হবে। আজ আমরা সেটাই করেছি। দলের জন্য আমি ভীষণ গর্বিত।’

তিনি আরও বলেন, আমরা জানতাম, শুরু থেকেই তাদের চাপে ফেলতে পারলে তারা ভুল করবে। সেটাই হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল লুকাকুর গোল উদযাপনের নাচ, যা অনেক সমর্থকই ‘ট্রাম্প নৃত্য’ হিসেবে আখ্যা দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments