HomeUncategorizedকুমিল্লার মনোহরগঞ্জে ইকনো বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১৫

কুমিল্লার মনোহরগঞ্জে ইকনো বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১৫

কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসহর বড় কাঁচি হাইওয়ে সড়কে আজ ভোর চারটায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ইকনো এক্সপ্রেস বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি মালবাহী ট্রাক প্রায় চার দিন ধরে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। চলন্ত ইকনো এক্সপ্রেস বাসটি ওই ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments