Homeসারাদেশজেলার খবরনালিতাবাড়ীতে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

নালিতাবাড়ীতে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) ভোরে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতিপাগার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। খবর ছিল, শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে কয়েকজন চোরাকারবারি মাদক কেনাবেচা করছে।

নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও আরও দুইজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)।

পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বোতল রয়েছে। জব্দ করা মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটির মূল্য প্রায় ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে। মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments