HomeUncategorizedফেনী সীমান্তে জঙ্গলে থাকা ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ...

ফেনী সীমান্তে জঙ্গলে থাকা ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল ১০ বিজিবি

আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা:
ফেনী সীমান্তে পৃথক অভিযানে দুটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

১০ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিট এবং সকাল ৭টা ৪০ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল ফেনী সদর উপজেলার কামাল্লা এলাকায় এবং কমুয়া বিওপির টহলদল ফুলগাজী উপজেলার পৈথরা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সীমান্তের ৪০০ গজ এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত শাড়ি ও যানবাহনের সম্মিলিত বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments