Homeসারাদেশজেলার খবরগৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি,গৌরনদী, বরিশাল:
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একটি আবাসিক মাদ্রাসায় জান্নাতুল ফেরদাউস (১১) ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তদন্ত করছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। মায়ের সঙ্গে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। তিনি স্থানীয় মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গেরাকুল গ্রামের শিক্ষক জহুরুল ইসলাম আকন কাসেমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় গত বছরের নভেম্বর মাসে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে, দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের মো. আবু ইউসুফ খন্দকার প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বর্তমানে দুইজন নারী শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ১৫ জন ছাত্রী আবাসিকভাবে সেখানে পড়াশোনা করছে।

মাদ্রাসার একাধিক ছাত্রীর ভাষ্যমতে, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পায়, এক ছাত্রী জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। জান্নাতুলকে নিচে নামানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা সুর্বনা বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। জান্নাতুল ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী হিসেবে পড়াশোনা করছিল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments