Homeসারাদেশজেলার খবরশিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি।

আজ শনিবার (২৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রাম হতে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এস্কাফ সিরাপ এর বাজার মূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

৫৩ বিজিবি চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে ১ জন আসামীসহ ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ২,৬০০ টাকা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments