কুমিল্লা প্রতিনিধি।।
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লার চেয়ারম্যান উৎবাতুল বারী আবু।
পবিত্র ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মানুষের পাশে দাঁড়িয়ে বিশুদ্ধ পানি বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করায় ‘মানবিক কুমিল্লা’র এই কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, মানুষের কল্যাণে সেবা ও সহমর্মিতার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাদের। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এই ধারা আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


