Homeসারাদেশজেলার খবরসাংবাদিক হাফেজ রুহুল আমিন আর নেই !

সাংবাদিক হাফেজ রুহুল আমিন আর নেই !

লাকসাম প্রতিনিধিঃ

লাকসামপৌরসভার বাতাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, সাপ্তাহিক আলোর দিশারী ও সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকার প্রতিনিধি হাফেজ মোঃ রুহুল আমিন (৫০) আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কারেন( ইন্নালিল্লাহে ওয়া…..রাজেউন)। মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিন সাংবাদিকতা, ইমামতির পাশাপাশি ব্যবসাও করতেন। মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিন মৃত্যুকালে স্ত্রী, ৫ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

পরিবার সুত্রে জানাযায়, মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিন শিশু বয়সে কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে জেলার পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রাম থেকে লাকসাম পৌরসভার বাতাখালী নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ভর্তি হয়।

লাকসাম পৌরসভার বাতাখালী নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় থেকে কম সময়ের মধ্যে তিনি পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে কোরআনে হাফেজ হয়ে যায়। এছাড়াও তিনি পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতের জন্য একাধিক পুরুস্কার লাভ করেন।

তার সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য এলাকাবাসী স্থানীয় বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দ্বায়ীত্ব প্রদান করেন। তিনি বেশ কয়েক বছর ওই মসজিদের খতিবের দ্বায়ীত্ব পালনকালে শারিরিক অসুস্থাতার কারনে খতিব পদ থেকে অব্যাহতি নেন। কিছুদিন পর শারিরিক সুস্থতা লাভের পর আবারও মসজিদ কমিটি তাকে ইমামতির দ্বায়ীত্ব প্রদান করেন।

পারিবারিক জীবনে তিনি ৫ ছেলে সন্তানের জনক।

সদা হাস্যউজ্জল মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিন সাদামাটা জীবন যাপন করতেন। পথে ঘাটে যে কাউকে দেখা মাত্র সালাম দিয়ে হাঁসিমুখে কথা বলতেন। তার মৃত্যুতে লাকসামে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিনের মৃত্যুতে লাকসাম প্রেসক্লাব সভাপতি এ্যাড. মুহাম্মদ বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল ইসলামসহ লাকসামে কর্মরত সাংবাদিকগন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুম সাংবাদিক হাফেজ মোঃ রুহুল আমিনের আত্মার মাগফিরাত কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments