Homeজাতীয়নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং দখলদার ভুমিদস্যুদের আইনের আওতায় আনার দাবীতে সাধারণ শিক্ষার্থীরা আজ ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য,নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ অনেক সম্পদ ইতিমধ্যে ভুমিদস্যুদের দখলে চলে গেছে । ওয়াকফর মুল দলিদ উপেক্ষা করে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে পোস্ট অফিস সংলগ্ন ২২১৬ দাগ,,প্রফেসর কলোনি ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। সর্বশেষ গতকাল ২২২২ দাগে ৭১ ডিসিম জায়গা দখলের প্রচেষ্টা চালায় ভুমিদস্যুরা। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ স্হানীয় সংসদ সদস্য মোঃ আবুলগ কালাম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে কলেজ ও ওয়াকফর সম্পদ সংরক্ষণ পুর্বক কলেজের একইন্চি জায়গাও বেদখল না হওয়ার ঘোষণা দেন।

জানাগেছে, বেশকিছুদিন ধরে লাকসাম উপজেলা বিএনপির একজন, পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও কলেজ শাখা ছাত্রদলের শীর্ষস্হানীয় নেতার সহায়তায় নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের তৎপরতা শুরু হয়। সম্প্রতি পোস্ট অফিস সংলগ্ন রাস্তা ও
কলেজ ক্যাম্পাসের বউন্ডারীর নির্মাণ কাজে বিএনপির এসব নেতাদের ইন্দনে ভূমিদস্যুরা বাধা দেয়। একপর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কাজের সাথে কলেজের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফখরুল লতিফের উপর চড়াও হয় সন্ত্রাসীরা। বাধ্য হয়ে কলেজ প্রশাশন বিষয়টি স্হানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামকে জানালে তিনি উপজেলা প্রশাসন ও লাকসাম থানাকে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, উপমহাদেশে একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জনকলন্যানে ২৯৭ একর জায়গা ওয়াকফ রাহে লিল্লাহ করেন। যার মধ্যে ২৯০ একর ইতিমধ্যে গায়েব হয়ে গেছে।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিদস্যুরা জালিয়াতি মাধ্যমে ওয়াকফর এসব জায়গা ব্যাক্তিগত নামে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজন করে এখন দখল ও বেচাকেনার উৎসবে লিপ্ত।

মানবন্ধনে বক্তব্য রাখেন দিদার হোসাইন, রাকিবুল হাসান,আরাফাত হোসেন প্রমুখ। বক্তারা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সংসদ সদস্য মো: আবুল কালামকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments