Homeসারাদেশজেলার খবরলাকসামে সাংবাদিকদের সঙ্গে অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়

লাকসামে সাংবাদিকদের সঙ্গে অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভা মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসামে তাঁর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

সভায় লাকসাম পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন তাঁর নির্বাচনী পরিকল্পনা ও পৌরবাসীর জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিনের লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এম এ মান্নান, খবর তরঙ্গ ডটকম এর সম্পাদক  মোহাম্মদ আহসান উল্লাহ , জি এম এস রুবেল, মো. আমজাদ হোসেন সহ আরও অনেকই।

বক্তারা মানবিকতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা-দীক্ষায়, সামাজিক মর্যাদাসহ নানা বিষয় বিবেচনায় অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনকে আসন্ন পৌরসভা নির্বাচনে অন্যতম যোগ্য ও সেরা প্রার্থী আখ‌্যা দেন। আসন্ন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট সুজনকে যোগ্যতর বিবেচনায় ভোট দিয়ে মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ আধুনিক লাকসাম পৌরসভা গঠনে ভোটারদের সমর্থন প্রদানের আহ্বান জানান। পাশাপাশি সত্য ও সঠিক সংবাদ প্রচারে সাংবাদিকরাও তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments