Homeসারাদেশজেলার খবরচুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল আটক

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল (৩৯)কে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের আরাম পাড়ার টিএনটির পাশে চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন সজলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নাঈম পারভেজ সজলকে আটক করা হয়।

আটকের পর নাঈম পারভেজ সজলকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments