Homeসারাদেশজেলার খবর৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল গ্রেপ্তার

৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল গ্রেপ্তার

মোঃ দুলদুল হোসেন রাজু, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজনের বাড়ি ভূঞাপুর উপজেলায়। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি দক্ষিণের উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হাছান আলী ও মাহমুদুল হাসান দুজনই গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত এবং উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা সমিতি’র সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments