Homeসারাদেশজেলার খবরজাতিসংঘ অধিবেশন কাভার করতে নিউইয়র্কে রফিকুল ইসলাম শান্ত

জাতিসংঘ অধিবেশন কাভার করতে নিউইয়র্কে রফিকুল ইসলাম শান্ত

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সংবাদ সরাসরি কাভার করতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন দেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক তরুণ কণ্ঠ’র প্রধান সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম শান্ত।

মার্কিন যুক্তরাষ্ট্রের বানিজ্যিক শহর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ অধিবেশনে ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনের বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সরাসরি তুলে ধরবেন তিনি। জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকদের কাছে পৌঁছে দেবেন বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও সিদ্ধান্তের খবর।

বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে আবুধাবি ট্রানজিট শেষে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রফিকুল ইসলাম শান্ত।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা বিশ্বশান্তি, মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাস দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। এসব আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বনেতাদের অবস্থান ও আলোচনার খবর সরাসরি অধিবেশনস্থল থেকে তুলে ধরবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন প্রবাসী সংগঠনের আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রণের কথা রয়েছে তাঁর। আগামী ২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন তিঁনি।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত কাজে এর আগে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন রফিকুল ইসলাম শান্ত। আমেরিকা, ব্রাজিল, চীন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কম্বোডিয়া, সৌদি আরব, লাওস ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে পিতা-মাতা, স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত’র।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিঁনি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২-এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুলের রিজিওনাল চেয়ারপার্সনের দায়িত্বও সফলভাবে পালন করছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভাবমূর্তি আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন রফিকুল ইসলাম শান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments