Homeআন্তর্জাতিকরিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের মাওলানা নাসিরুল্লাহ বদর

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের মাওলানা নাসিরুল্লাহ বদর

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লাঃ
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মাওলানা নাসিরুল্লাহ বদর। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা।

নিহত নাসিরুল্লাহ বদর উপজেলার সিঙ্গরিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল্লাহর ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা থেকে ৪৫ জন শিক্ষককে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন মাওলানা নাসিরুল্লাহ বদর। সেখানে রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments