Sunday, April 19, 2026
Google search engine
Homeরাজধানীনাঙ্গলকোটে মাদকমুক্ত সমাজ গড়তে আবু'র উদ্যোগ

নাঙ্গলকোটে মাদকমুক্ত সমাজ গড়তে আবু’র উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন সমাজকর্মী আবু ইউসুফ ভূঁইয়া। তার এ কার্যক্রমকে ঘিরে এলাকায় সচেতনতা ও আগ্রহ বাড়ছে।
এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার রাতে লাকসামের একটি অভিজাত রেস্টুরেন্টে নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকরা অংশ নেন।
সভায় মাদক নির্মূলের পাশাপাশি বাল্যবিয়ে, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং কার্যক্রমকে সফল করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রথম ধাপে প্রায় ২৫ জন সচেতন নাগরিককে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে সবাই একমত হন।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments