Tuesday, April 28, 2026
Google search engine
Homeজাতীয়আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা

আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা

গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরই মধ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আট বিভাগেই তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments