Thursday, April 30, 2026
Google search engine
Homeখেলাধুলালাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে ২৯ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ইং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, অতিরিক্ত উপ পরিচালক ডিএই শেখ আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার, কুমিল্লা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ভুঁইয়া মোঃ শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরাতো সবাই নিরাপদ খাবার খেতে চাই। তাই মাটিতে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করব না। আপনারা বুদ্ধি খাটিয়ে জৈব সার জমিতে ব্যবহার করবেন। রাসায়নিক সারের উপর নির্ভরশীল হবেন না। আপনারা পার্টনার কংগ্রেস সংগঠন হিসাবে গড়ে তুলেন। আপনাদের সব ন্যায্য দাবীর পক্ষে আমরা আছি। আমাদের কে এক থাকতে হবে। আপনারা সু-সংগঠিত ভাবে একটি সংগঠন গড়ে দাঁড়ান। এ সময় অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। রাসায়নিক সার মাটিকে এসিডিটি করে ফেলে। তাই জমির উপরি ভাগ কর্তণ দন্ডনীয় অপরাধ। জমির নীচের মাটির মালিক কিন্তু সরকার। জমির উপরি ভাগের মাটি কাটা যাবে না। আপনারা সকলে পার্টনার কংগ্রেসের পতাকা তোলে একত্রিত হন। সকলেই ভাল থাকেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments