Homeরাজনীতিবিএনপি কথায় না কাজে বিশ্বাসী- জাহান্দার আলী মিয়া সংসদ সদস্য মাদারীপুর ২

বিএনপি কথায় না কাজে বিশ্বাসী- জাহান্দার আলী মিয়া সংসদ সদস্য মাদারীপুর ২

মাদারীপুর প্রতিনিধিঃ
বিএনপি শুধু কথায় কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২আসনের সংসদ সদস্যা জাহান্দার আলী মিয়া। শনিবার (২০জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

জাহান্দার আলী মিয়া বলেন প্রধানমন্ত্রী জাতির কাছে যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলোই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে রয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের এক মাসের মধ্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,খাল খনন এই কাজগুলোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে।বিশ্বের কোথায় কোন রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতা যাওয়ার পরে এক মাস কেন এক বছরের মধ্যে পারছে কি না যানা নাই।

তিনি আরো বলেন একমাত্র তারেক রহমানের সরকারিই কৃষি কার্ড সহ কৃষকদের জন্য ১০হাজার টাকা কৃষি লোন মওকুফ করে দিয়েছেন এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি লেখাপড়া পোষাক পরিচ্ছেদ দেওয়া এবং খাল খননের মাধ্যমে দৃশ্যমান হয়েছে সরকারের উন্নয়নের চিত্র। তাই আমরা মনে করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন ,উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments