কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. আবদুল হান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হান্নান উপজেলার লাকসাম (পূর্ব) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের আব্দুর রহমান দরবেশ বাড়ির এবাইদুল হক এবুর ছেলে।
রোববার (২১ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম (পূর্ব) ইউনিয়নের উত্তর নরপাটি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তার আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


