Homeজাতীয়শেরপুরে নাবালক অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি র‌্যাবের...

শেরপুরে নাবালক অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি র‌্যাবের জালে

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়া (২০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। গত ১ জুন শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় নুর ইসলাম (১২) নামে এক শিশুকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় সে। পরদিন শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া থানার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজিম মিয়াকে গ্রেপ্তার করে।
অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত নাজিম মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments