Homeরাজনীতিনড়াইল জেলা সিবিএ এর আয়োজনে এ মানববন্ধন

নড়াইল জেলা সিবিএ এর আয়োজনে এ মানববন্ধন

নড়াইল প্রতিনিধি:
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর ব্যানারে ওজোপাডিকো শ্রমিকরা আউটসোর্সিং নিয়োগ বাতিল, নতুন বেতন স্কেল ঘোষণা, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী জনবল নিয়োগসহ সিবিএস কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবিতে নড়াইলে ধারাবাহিক আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২৭ জুন নড়াইল জেলা সিবিএ আয়োজনে বিদ্যুৎ অফিস চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ,বিদ্যুৎ খাতে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা। ওজোপাডিকোর বেতন স্কেল-২০২৬ ঘোষণা। অর্গানোগ্রাম সংশোধন করে শূন্য পদে স্থায়ী জনবল নিয়োগসহ ১২ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকী, সহ-সভাপতি হাবিবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমানসহ জেলা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মচারীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments