Homeরাজধানীকিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই

কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা সকলের প্রিয় তালুকদার আলী আহসান খসরু (৭৪) আর আমাদের মাঝে নেই। ২৫ জুন রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মহান স্বাধীনতা যুদ্ধকালীন সম্মুখ সারির যোদ্ধা খসরু ছিলেন সদালাপী ও সবার প্রিয়। ২৬ জুন বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্ধা খসরু’র মৃতদেহ বাগেরহাট প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হয়।

মুক্তিযোদ্ধা খসরুর মৃত্যুর খবর পেয়ে তাকে একবার দেখতে জেষ্ঠ সংবাদকর্মীরা সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বাগেরহাট প্রেসক্লাবে ছুটে আসেন। মুক্তিযুদ্ধের সময়ে তার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমরেড মানিক লাল মজুমদার ও তার শুভানুধ্যায়ীরা।

এখানে শ্রদ্ধা নিবেদন শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ী জেলার শরনখোলা উপজেলার গোলবুনিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই নামাজে জানাজাশেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments