Homeরাজধানীচাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

 অনিক দেওয়ান,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) বিকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার পুকুরটুলি মেলার মোড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়,জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর তত্ত্বাবধানে এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে সেলিম রেজা বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান,গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments