Homeজাতীয়চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,১১জুলাই রাতের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন,ফতেপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম হতে ৪৮ বোতল এবং মনোহরপুর বিওপি দূর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা। জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য যে চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি ১ জন আসামীসহ ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪৬ বোতল জব্দ করে,যার আনুমানিক বাজার মূল্য
১ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments