Homeজাতীয়মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ

তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। র‌বিবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মিজ ম‌র্জিনা আক্তার এর সভাপ‌তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস‌্য জাহান্দার আলী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি‌ভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা. খ‌লিলুজ্জামন হিমু, সহকা‌রি পু‌লিশ সুপার ‌বিমল চন্দ্র বর্মণ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপ‌রিচালক ম‌তিউর রহমান।

আলাচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিতদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা, তারুণ্যের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুোদ্ধ করে সচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন ও সরকারি বিভিন পরিকল্পনার বিষয় নিয়ে আলাচনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments