Homeসারাদেশজেলার খবরচুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলা সদর ওদুদ শাহ ডিগ্রি কলেজসংলগ্ন ইটভাটা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান। এ সময় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে তারা দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের বাসিন্দা ভ্যানচালক জুয়েলের পথরোধ করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা মহাসড়কে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট চালায়। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments