মশিউর রহমান সেলিম, কুমিল্লা:
লাকসাম তথা কুমিল্লার এক সময়ের আলোচিত মুখ দেশ সেরা চ্যানেল মোহনা টিভির সাবেক জেলা প্রতিনিধি মরহুম আবুল বাশার খাঁনের সহধর্মীনি মোসাঃ খালেদা বেগম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লাকসাম উপজেলার ৮নং লাকসাম পূর্ব (নরপাটি) ইউপিতে এবার চেয়ারম্যান প্রার্থী হয়ে বড় চমক দেখাতে পারে বলে অভিমত এলাকার সকল শ্রেনী পেশার মানুষের।
স্থানীয় সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খালেদা বেগম গতকাল শুক্রবার বিকেলে লাকসামস্থ স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর শেষে ঐ ইউপির নির্বাচনে নাগরিক সমাজের ব্যানারে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষনা দেন।
তিনি জয়লাভ করলে উক্ত ইউপির সকল শ্রেনীর পেশার মানুষের নাগরিক সুবিদা বাড়াতে কাজ করবেন এবং সকল প্রকার ভাতা সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো যথা সময়ে সচ্ছতার সাথে বাস্তবায়ন করবেন বলে প্রতিশুতি দেন। তার মরহুম স্বামী সাংবাদিক আবুল বাসার খান এ ইউনিয়নের একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন ফলে তার অসমাপ্ত কাজ গুলো অব্যাহত রাখতে স্ত্রী খালেদা বেগম চেয়ারম্যান প্রার্থীর ঘোষনা দিয়েছেন।
তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের একজন সৈনিক হিসাবে নাগরিক সমাজের ব্যানারে সাংবাদিকের স্ত্রী হওয়ার চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনায় পুরো ইউপি জুড়ে হই-চই পড়ে গেছে। দীর্ঘ ১৭বছর পর এ ইউপিতে একজন ভালো প্রার্থী পাবেন বলে দাবী এলাকার মানুষের। তিনি সাংবাদিকদের মাধ্যমে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


