Homeসারাদেশজেলার খবরচুয়াডাঙ্গার জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার রায় আসামীর মৃত্যুদণ্ড ও দুই...

চুয়াডাঙ্গার জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার রায় আসামীর মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের স্কুলছাত্রী মরিয়মকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামী আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক ( জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আজ সোমবার আসামীর উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সাথে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এসময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামী মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ শেষে হত্যা করে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। আসামী আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১জন স্বাক্ষীর স্বাক্ষ্গ্রহন শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তষ্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments