Homeসারাদেশজেলার খবরনেশার টাকার জন্য ভাগ্নের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

নেশার টাকার জন্য ভাগ্নের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে ভাগনের শখের বাইসাইকেল চুরির অভিযোগে তার মামা জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী থেকে ২২ হাজার টাকা মূল্যের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ জুলাই) গ্রেপ্তারের পর রোববার (১৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

লালপুর থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মরিয়ম খাতুনের বাড়িতে গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বেড়াতে আসেন তার ভাই জাহাঙ্গীর। রাতের কোনো এক সময় তিনি মরিয়মের ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান।

পরদিন শনিবার (১৮) জুলাই মরিয়ম খাতুন জানতে পারেন, তার ভাই মাদক কেনার টাকা জোগাড় করার জন্য বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনায় তিনি শনিবার রাতেই লালপুর থানায় ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরে জাহাঙ্গীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে বাইসাইকেলটি উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কালু স্বীকার করেছে মূলত নেশার টাকা জোগাড় করতেই সে আপন ভাগ্নের বাইসাইকেলটি চুরি করেছিল এবং তা ঈশ্বরদীতে বিক্রি করার চেষ্টা করছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments