Homeসারাদেশজেলার খবরচুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে ২শ ৯২জন কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ১৮ লাখ ২৬...

চুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে ২শ ৯২জন কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে| আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বরে ২৯২ জন ছাত্রছাত্রীর মাঝে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়|
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথির বক্তব্য রাখেন| সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড.একেএম সাইফুর রশিদ , সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ ও জেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন|

এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে ২৯২ জন ছাত্রছাত্রীকে ১৮ লাখ ২৬ হাজার টাকার চেক প্রদান করেন| এরমধ্যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ১৫০ জনকে ৫ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০৪ জনকে ৭ হাজার টাকা করে ৭ লাখ ২৮ হাজার, প্রকৌশল বিভাগে ১৬ জনকে ৮ হাজার টাকা করে ১ লাখ ২৮ হাজার টাকা এবং মেডিকেল ও ডেন্টালে ২২ জনকে ১০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়|

শিক্ষাবৃত্তির জন্য মোট ৮০৪ ছাত্র ছাত্রী আবেদন করেন| বাছাই শেষে ২৯২ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে|

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments