Homeসারাদেশজেলার খবররাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায়

নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালকে (১০৫)। বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চক হরিরামপুর গ্রামে ছেলে বদিউজ্জামানের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম বাহার উদ্দিন মাল বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর মহল্লার বাসিন্দা এবং মৃত সৈয়দ মালের ছেলে ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাছিমপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুপুর ২টায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে মাছিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তারা মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্বজন ও এলাকাবাসী গভীর শ্রদ্ধা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments