Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত 

নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত 

শনিবার রাত ৯ টায় (২৫.০৭.২০২৬) কুমিল্লার নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির ২০২৬-২৮ সেশনের  ভার্চুয়ালে সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি আজিম উল্যাহ হানিফের প্রানবন্ত উপস্থাপনায়  সংগঠনের সভাপতি শাহ আলম কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি সাহিত্যিক ফারুক শাহরিয়া। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সহ সভাপতি, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, কলামিস্ট মো: ইয়াছিন মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  কবি মো: তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ও  ঝিকটিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান।
বক্তব্য রাখেন, সহ সেক্রেটারি সাংবাদিক এম শাখাওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কবি আলা উদ্দিন মজুমদার, মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত, ধর্ম বিষয়ক সম্পাদক কবি ইসমাইল হোসাইন হাবিবী, সাহিত্য সম্পাদক কবি অশ্রু শাহ আলম,প্রচার সম্পাদক ও সমকালের সাংবাদিক  রবিউল হোসাইন রাজু, সাংস্কৃতিক সম্পাদক লেখক হুমায়ুন কবির প্রমুখ।
২০ নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ টি উপকমিটি গঠন করা হয়। ম্যাগাজিন/ যৌথ গ্রন্থ প্রকাশনার উপকমিটির আহবায়ক করা হয় মাস্টার শাহ আলম কালামকে, ২০ নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের উপকমিটির আহবায়ক করা হয় কবি আফজাল হোসাইন মিয়াজীকে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments