Homeসারাদেশজেলার খবরলাকসামে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা দখল করেছে ভূমি দস্যুরা

লাকসামে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা দখল করেছে ভূমি দস্যুরা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যর প্রায় ৩৬ শতক জায়গা বালি ভরাট করে অবৈধ ভাবে দখল করে নিয়েছে ভূমি দস্যুরা।
লাকসাম – মুদাফফরগঞ্জ সড়কের পৌর এলাকার মিশ্রী এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক বিভাগের এ জায়গা দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী এ ব্যাপারে লাকসাম থানায় অভিযোগ দিয়েছেন।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৮ কিলোমিটার কুমিল্লার আঞ্চলিক লাকসাম- মুদাফফরগঞ্জ মহাসড়ক। এ কানেক্টিং সড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর , নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের শত শত যানবাহন চলাচল করে । এ সড়কটিতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এর পাশে প্রায় ৮০ ফুট জায়গা অধিগ্রহন করেছে সড়ক বিভাগ ।
এছাড়াও এ সড়কের পাশে আছে জলাধার। যা ডাকাতিয়া নদীর সাথে সংযোগ রয়েছে। এদিকে এ অবৈধ ভরাটের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাধারটি। যার ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিস্কাশনের পথ। এতে লাকসাম পৌরসভা এলাকায় ও লালমাই উপজেলাসহ এ অঞ্চলে সৃষ্টি হবে জলাবদ্ধতা। ক্ষয় ক্ষতি হবে ফসলি মাঠের।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments