Homeজাতীয়কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ভিপি ওয়াসিম

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ভিপি ওয়াসিম

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিন বছর মেয়াদে তাকে নিয়োগ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ০৯ আগস্ট মন্ত্রণালয়ের পানি সরবরাহ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা: আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।

 

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

চলতি বছরের ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়। ঐদিন সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এই উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

ওয়াসা প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা শহরের নাগরিকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

প্রতিষ্ঠার পর থেকে এই কর্তৃপক্ষ কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments