Homeজাতীয়কুমিল্লায় তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদের মৃত্যুদণ্ড

কুমিল্লায় তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় তার স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাদ চৌদ্দগ্রাম উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ জুলাই রাত ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে আজাদের বাড়িতে তানিয়াকে তার শয়নকক্ষে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আজাদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০২৫ সালের ১৫ নভেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান আজাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজাদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments