Homeসারাদেশজেলার খবরবরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥  
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় কমিটি গঠন হয়েছে।  কেন্দ্রীয় কমিটি সভিপতি মো. লুৎফর রহমান ও সদস্য সচিব মো. নাজিমউদ্দিন আহমেদের উপস্থিতিতে শুক্রবার (২১ আগষ্ট) সকাল ১০ টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড “বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়” এর হল রুমে এ কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- বরিশাল সদর উপজেলার এমটি (ইপিআই) মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এমটি (ইপিআই)মো. ইয়াকুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার এমটি (ইপিআই)  এবিএম আনিসুল হক সহ “১১ সদস্য বিশিষ্ট” কমিটি গঠন করা হয়।

ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধের একটি সরকারি কার্যক্রম। বাংলাদেশে এর মাধ্যমে নির্দিষ্ট বয়স্ক শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী বিভিন্ন টিকা দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments